• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

১৯ নং ওয়ার্ডে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ

প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ২:৫৫

১৯ নং ওয়ার্ডে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি কামনায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনি স্কুল মাঠ প্রাঙ্গনে সোমবার সকাল ১০টার দিকে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করেন রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি ও সাহেববাজার বড় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আব্দুল গনি। নামাজে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মাওলানা ফজলুল হক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মাহে আলম, মাওলানা আল আমিন, হাফেজ আব্দুল মজিদ, ১৯ নং ওয়ার্ড ((দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল হক মঞ্জুসহ প্রায় তিন সহস্রাধিক মুসল্লি।

সকলেই মহান আল্লাহর কাছে তীব্র তাপদাহ থেকে রক্ষার জন্য রহমতের বৃষ্টি কামনায় কান্নাজড়িত কন্ঠে প্রার্থনা করেন।

এসময় সকল মুসুল্লিদের জুস ও বিস্কুট বিতরণ করেন মুসলিম ফাউন্ডেশন এবং খাবার পানি স্যালাইন বিতরণ করেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা ও রাজশাহী ওয়াসা। স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮