বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিটি ভবনের সামনে রেল লাইনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর দড়িখরবোনা মোড়ে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার পর রাজশাহী নগরীর দড়িখড়বোনা মোড় থেকে পূর্ব পাশে রেল লাইনের উপর কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ঘটনার পর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত দশটা ৪০ মিনিটে দড়িখরবোনা মোড়ের পূর্ব পাশে রেল লাইনের উপর দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ককটেলের বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হয়।

ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় মহানগর যুবলীগের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে উপস্থিত যুবলীগ নেতৃবৃন্দ নগরীর বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছিল না।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী