বুধবার , ১১ জুন ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডিবির অভিযানে চোরাই অটোরিকশাসহ চোর গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ১১, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দামকুড়া থানায় দায়ের হওয়া একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রাসেল (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মো. রাসেল, বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া (পাউরুটি ফ্যাক্টরির পাশে) এলাকায় বসবাস করেন।

পুলিশ জমানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ আলী আকবর নামে অটোরিকশা চালক গ্যারেজ থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে দুই যাত্রী নিয়ে দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছিয়ে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন।
পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরদিন, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।
মামলা রুজ পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ আসামি গ্রেপ্তারসহ অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। আরএমপি ডিবির এসআই মো: জাকির হোসাইন ও তার টিম গত ০৯ জুন রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে আসামি রাসেলকে গ্রেপ্তার করে। পরদিন ১০ জুন তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে শিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, আহতদের পরিচয় অজ্ঞাত

বাধ্যতামূলক অবসর আদেশের বিরুদ্ধে বিএমডিএতে উত্তাল পরিস্থিতি

নিম্নাঞ্চল প্লাবিত, ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

কারারক্ষী মনিরুলের কর্মকাণ্ডে অস্বস্তিতে রাজশাহী কারা কর্তৃপক্ষ

রাজশাহীতে বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের জায়গায় দায়িত্ব পেলেন সুরেশ চন্দ্র

স্কুলছাত্রের ব্যাগে মিলল কনডম, অতঃপর…

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

দেশের সকল থানার ওসি বদলির পর এবার সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির

রাজশাহীতে এনসিপির নির্বাচনী প্রস্তুতি সভা “ভোটে আর অনিয়ম চলবে না”—মোবাশ্বের আলী