সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে ধংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। এখন পর্যন্ত অঙ্গরাজ্য দুটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। যার মধ্যে ফ্লোরিডাতেই ৮১ জন মারা গেছেন। তবে এখনও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গেল বুধবার (২৮ সেপ্টেম্বর) শক্তিশালী হারিকেন ইয়ান আঘাত হানলেও এখনও রয়ে গেছে ভয়াবহতার চিহ্ন। ফ্লোরিডা ছাড়াও সাউথ ক্যারোলাইনায় আঘাত হেনেছে ইয়ান। তবে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলগুলোতে।

দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডায় বন্যা কবলিত এলাকাগুলোয় হেলিকপ্টারের সাহায্যে এখনও চলছে উদ্ধারকাজ। এ ছাড়া কেউ যেন আটকে না থাকে সেজন্য প্রতিটি ঘরে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় জরুরি খাদ্য, পানি, ওষুধসহ যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে সহায়তা করছেন ত্রাণকর্মীরা।

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইয়ানে বিধ্বস্ত ফ্লোরিডার বাসিন্দারা। গাড়িতে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে দক্ষিণ ফ্লোরিডার রাস্তায়। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ৯৭ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবারহ শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।

গেল বুধবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালী হারিকেন ইয়ান। ফ্লোরিডাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর দ্বিতীয় দফায় দেশটির সাউথ ক্যারোলাইনা উপকূলে আঘাত হানে হারিকেনটি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে আসামির ১ লাখ ১৭ হাজার টাকা গায়েবের অভিযোগ!

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব, রাজশাহীতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং

তানোর থানা আ’লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপন আটক, পুলিশের হাতে সোপর্দ

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

কামারগাঁ গুদামে সিন্ডিকেটের ধান বাণিজ্য !

শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে রাজশাহীতে জাসদের শোকসভা অনুষ্ঠিত

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজশাহীতে রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ