নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মহানগর প্রেসক্লাবে এ দোয়ার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, সাংবাদিক মশিউর রহমান মনি, সাংবাদিক রায়হান ইসলাম রনি প্রমুখ।
সনি বাংলা ডট কম/ই আবি


















