Saturday , 24 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোলায় স্ত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় কাল পুলিশ সদস্যর

প্রতিবেদক
সনি নিউজ
September 24, 2022 10:22 am

ভোলা প্রতিবেদক: ভোলায় স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারীকে (২৪) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেলে শহরের জেলা পরিষদের বকপাড়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে এ হামলার শিকার হন তিনি।

আহত এনামুলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সাথে জড়িত সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করেছে। অন্য হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারীর স্ত্রী বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় আমার স্বামী ভোলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল এনামুল ব্যাপারীসহ ভোলা শহরের জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে আসি। এ সময় ৮ থেকে ১০ জন আমাকে ইভটিজিং করে। আমাকে কেন ইভটিজিং করা হচ্ছে আমার স্বামী তাদের জিজ্ঞেস করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইভটিজিংকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আমার স্বামী নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেয়ার পরেও দুর্বৃত্তরা তাকে মারধর ও কোপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। পরে আমি ও অন্য লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।

তবে পুলিশ সদস্য এনামুল এবং তার স্ত্রী দুর্বৃত্তদেরকে চিনতে পারেননি বলে জানিয়েছেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক একজনকে আটক করেছে।

ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন, হামলার সাথে জড়িতে সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করেছে। অন্য হামলাকারীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সুপ্রিম কোর্টের প্রশ্ন, ওয়াকফ বোর্ডে মুসলিম নেই, হিন্দু কেন?

বিএমডিএর ইডিকে চেয়ার থেকে নামানোর ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন

আরডিএর টোল আদায় টেন্ডারে ৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে একটি!

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

আ.লীগের ইলিয়াস জাহাঙ্গীর ও কচির টাকায় গার্মেন্টসে অস্থিরতা পুলিশের তদন্ত

অভিযোগের মুখেও নেসকোর নির্বাহী গোলাম আহাম্মদের চাকরি নবায়নের সুপারিশ