মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ)।

সম্প্রতি মঙ্গলবার (২৮ জুলাই) রাজশাহীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরপিএসএফ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএসএফ রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী মো. শামসুল আলম সোহেল। এ সময় বক্তব্য দেন প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আহসান হাবিব, প্রকৌশলী রাহাত পারভেজ, প্রকৌশলী নাজমুল হক, প্রকৌশলী আবুল কাশেমসহ সংগঠনের অন্য নেতারা।

বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই আরিফুজ্জামান সোহেল বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ের আন্দোলন, কারিগরি শিক্ষার উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে। নতুন দায়িত্বেও তিনি তরুণ সমাজ ও কারিগরি শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংবর্ধনার জবাবে আরিফুজ্জামান সোহেল বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয় ধারণ করেই রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থী ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি কারিগরি শিক্ষার্থীদের পাশে থেকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির বিকল্প নেই। কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, কর্মসংস্থান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরপিএসএফ সহযোগিতা অব্যাহত রাখবে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, আরপিএসএফ কোনো ব্যক্তি বা পদ-পদবীকেন্দ্রিক সংগঠন নয়; এটি সেবামূলক একটি প্ল্যাটফর্ম। দেশের স্বার্থ, শিক্ষার্থীদের কল্যাণ এবং কারিগরি শিক্ষার বিকাশে সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহজালাল বাবু, প্রকৌশলী মো. গোফিরুল ইসলাম, প্রকৌশলী মো. নাজমুল হক, প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক, প্রকৌশলী হেলালুজ্জামান সরকার, প্রকৌশলী রাজিব হাসান, প্রকৌশলী আব্দুল্লাহ খান, প্রকৌশলী নাঈম হায়দার, প্রকৌশলী জিহাদ হোসেন রকিসহ আরপিএসএফের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, আরিফুজ্জামান সোহেল বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাড়াও গ্রুপ অব ইয়াং পিপলস সাপোর্ট ফর ইয়ুথ (জিপসি) বাংলাদেশের সভাপতি, রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার ছাত্রবিষয়ক সদস্যসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ক্রীড়া সংগঠনের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

১৬ জনকে চাকরি দেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি

কমলা হ্যারিসই কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন?

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম শুরু

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল

ডেঙ্গু মোকাবিলায় সরকার হাই অ্যালার্টে কাজ করছে : প্রধানমন্ত্রী

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারের কার্যক্রম শুরু

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন, চরম দুর্ভোগে যাত্রীরা

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক