বুধবার , ২৪ মে ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৪, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট-সহ আসলাম আলী (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে শাহ্‌মখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাকা এলাকার মৃত হাসান আলীর ছেলে।

গতকাল (২৩মে) দুপুর ২টায় রাজশাহী শাহ্‌মখদুম থানাধীন নওদাপাড়া আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিৎ করেছেন শাহ্‌মখদুম থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শাহ্‌মখদুম থানাধীন নওদাপাড়া আমচত্বর এলাকায় একটি চা স্টলের পাশে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহ্‌মখদুম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে আসামি আসলামকে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার এক পরিচিত ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছে অপর এক ব্যক্তির নিকট পৌঁছে দেওয়ার জন্য। আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবত তার নিজ এলাকা এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহ্‌মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দলীয় মনোনয়ন না পেয়ে লাইভে এসে কাঁদলেন এনামুল হক

রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজশাহীর গোদাগাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামালের দক্ষতায় ৪ বছরে এগিয়ে চলছে দুর্বার গতিতে

বিএমডিএ’র সহকারি প্রকৌশলীর হাতে সিএনজি চালক প্রহৃত !

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

শিশুটি আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৪ হাজার টন ইলিশ