মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে অটোরিক্সা চুরির ঘটনায় চোরাই অটোরিক্সাসহ এক চোরকে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: লাল চান (২৯)। সে রাজশাহী মতিহার থানার সাতবাড়ীয়ার মো: আজাহারের ছেলে।

জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি বিকেলে বোয়ালিয়া থানার এসআই এ.এইচ.এম সিরাজুর রহমান ও তার টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তারা এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন এয়ারপোর্ট থানার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালিয়া থানার অটোরিক্সা চুরি মামলার আসামি চোরাই অটোরিক্সাসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৩ টায় সেখানে উপস্থিত হয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় আসামি লাল চানকে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি লাল চান গত ২৬ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকা থেকে একটি অটোরিক্সা চুরির ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে মর্ডাণ বক্সিং ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ বিভাগে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সংকট

বেনাপোলে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, এরপর স্বামীর আত্মহত্যা

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী নগরীতে গাজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি