Wednesday , 3 April 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে মর্ডাণ বক্সিং ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
সনি নিউজ
April 3, 2024 2:50 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে মর্ডাণ বক্সিং ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মর্ডাণ বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক মো.শফিউল আজম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডাণ বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু সুফিয়ান চিশতী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী রুপ রেখা কিশোর মেলার সভাপতি মো. ইব্রাহীম হায়দার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রবীণ খেলোওয়াড় মো. জনি, টিপু, আরিফ মোহাম্মদ আলী, ফারেজুল, শামিম হোসেনসহ অসংখ্য প্রবীণ ও নবীন খেলোওয়াড়রা।

এতে দোয়া পরিচালনা করেন বক্সার হাফেজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং মর্ডাণ বক্সিং ক্লাবের ঐতিহ্য ধরে রাখাসহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ!

দুবাই নাইট ক্লাবের ছোয়া পেলো রাজশাহীর এক্স হোটেল! সমালোচনার ঝড়

দুবাই নাইট ক্লাবের ছোয়া পেলো রাজশাহীর এক্স হোটেল! সমালোচনার ঝড়

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

৩২ লাখ টাকার হেরোইনসহ বিএনপি নেতা আটক

বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অর্থায়ন পেয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অর্থায়ন পেয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী