মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজে’র সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৭, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় পতিত স্বৈরাচারের দোসরদের নানা ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য দেন আরইউজে ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, আরইউজের সদস্য ডালিম হোসেন শান্ত, হাবিব আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এছাড়া সভায় বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা আরো বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল। কিন্তু এখন ফ্যাসিবাদী সরকার আর নেই। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”

মতিহার থানার আ’লীগের সাধারণ সম্পাদক বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

একদিনের ব্যবধানে ফের দখল গুলিস্তানের ফুটপাত

বৃষ্টির মধ্যে পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর স্ত্রী, জানালেন হতাহতের প্রতিবাদ

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী আটক

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিহারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজায় ২০ লাখেরও বেশি মানুষের ঘরে নেই খাবার

সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের অজুহাতে নৈরাজ্য, ভাড়া বৃদ্ধি ও ভোগান্তিতে জনজীবন