সোমবার , ২২ মে ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
মে ২২, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিএসটিআই-এর বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসন চারঘাট এ অভিযান পরিচালনাকালে চারঘাট থানাধীন হলিদাগাছি স্টেশন রোডে সাথী সুপার আইসবার নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করেন।
জানা গেছে, উৎপাদিত আইসক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা এই জরিমানা করেন মোবাইল কোর্ট। এ সময় জব্দকৃত স্যাকারিন ও টেক্সটাইল কালার বিজ্ঞ আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃতে দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ, সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবু বকর, পরিদর্শক (মেট) প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী