মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপিকাকে চার মাস ধরে যৌন হেনস্থা! অভিযুক্ত ডিন

প্রতিবেদক
সনি নিউজ
মে ২, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ের। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ডিন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

গত ৪ মাস ধরে তাঁকে যৌন হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষিকা। তাঁর অভিযোগ, গত ২১ এপ্রিল তাঁর ক্লাসে ঢুকে অকারণে চিৎকার করেছেন ডিন। নিজের যৌন চাহিদা মেটানোর জন্য ডিন তাঁকে চাপ দিতেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। এক দিন ক্লাস নিতে দেরি করায় অধ্যাপিকাকে শারীরিক হেনস্থা করা হয় বলেও অভিযোগ। গত ২৮ এপ্রিল ক্লার্কদের ঘরে ডেকে নিয়ে গিয়ে সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে ডিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষিকা। ওই শিক্ষিকার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ডিন। তাঁর দাবি, কাজে গাফিলতি করছেন তিনি। এ জন্য তাঁকে দু’বার শোকজ মেমো দেওয়া হয়েছে। অন্য কারও কথায় প্ররোচিত হয়েই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন শিক্ষিকা, এমনটাই দাবি করেছেন ডিন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি। অভিযুক্ত ডিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ, ৫০৬ ধারায় গত শনিবার এফআইআর দায়ের করা হয়েছে। ২০১৮ সালেও ওই ডিনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই সময় কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি। তবে পরে সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন অভিযোগকারিণী।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক আনিসের ওপর হামলার প্রতিবাদ আরইউজে নেতৃবৃন্দের

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

ইডেন কলেজে ছাত্রলীগের সংঘর্ষ: আহত রিভা ঢামেকে ভর্তি

মেহেরচণ্ডি ফ্লাইওভারের নিচে মিলল বৃদ্ধার লাশ, পরিচয় জানাল পিবিআই

বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান

রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের আলোচিত অধ্যক্ষ কালাচাঁদ শীলকে ওএসডি

রাজশহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২