বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়। জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরডিএ পার্কে মাছ অবমুক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আরডিএ চেয়ারম্যান কিছু গাছের চারাও রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল-সড়ক যোগাযোগ বাড়ানো হবে

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ

রাবির ভর্তি পরীক্ষা মঙ্গলবার, মানতে হবে যেসব নির্দেশনা

‘হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও পার হতে দেব না’

বিএনপি নির্বাচনে না থাকায় আফসোস করি: ওবায়দুল কাদের

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও

এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’