শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৫, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেছেন আরএমপি’র কমিশনার।

আজ ১৫ই মার্চ বিকাল ৫ টায় আরএমপি’র উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

এসময় পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী