Friday , 5 January 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপি নির্বাচনে না থাকায় আফসোস করি: ওবায়দুল কাদের

প্রতিবেদক
সনি নিউজ
January 5, 2024 6:43 pm

অনলাইন ডেস্ক: প্রধান বিরোধী দল বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না থাকায় আফসোস করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিরোধী দল যেখানে নেই, এটা আমরা রিগ্রেট (আফসোস) করি। বিএনপি থাকলে নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হতো, সেটা আমরা স্বীকার করি। তারপরও এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় দেশি সাংবাদিকদের পাশাপাশি কিছু বিদেশি সাংবাদিকও উপস্থিত ছিলেন। তাদের নানা প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এবারের নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনটা হতে দেন। গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেটা বিদেশিরাই বলবেন। আমরা তো বলছি, টার্নআউট, অংশগ্রহণ সন্তোষজনক হবে। এ দেশে একটা ভালো নির্বাচন হবে।

বাংলাদেশ ও জাপানের জোরালো সম্পর্ক ও উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরে জাপানি এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ কেন চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব আছে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। উন্নত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আমাদের উন্নয়নের জন্য। অবকাঠামো উন্নয়নের জন্য সম্পর্ক আছে কিছু দেশের সঙ্গে, যেমন ভারত, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স। মেট্রোরেলের অর্থ জোগাচ্ছে জাপান। আমার পার্থক্য করা উচিত হবে না। বন্ধু বন্ধুই। সবাই আমাদের বন্ধু।

বিদেশি গণমাধ্যমে প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করায় বাংলাদেশে ‘একতরফা’ নির্বাচন হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখানে ওয়ান সাইডেড ইলেকশন হচ্ছে না, এখানে হচ্ছে ওয়ান সাইডেড বিরোধিতা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম হবে আরডিএ কমপ্লেক্স

নগরীতে মাদকসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগদ দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

পঞ্চদশ সংশোধনী বাতিল ও প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া