বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ১২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হিন্দু মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়।

প্রার্থনায় অংশ নেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক নেতা অর্পণ কুমার সাহা, যুবদল ও ছাত্রদলের হিন্দুধর্মীয় নেতাকর্মীসহ স্থানীয় সনাতন ধর্মালম্বী তরুণরা। প্রদীপ প্রজ্বলন, পূজা-অর্চনা ও শান্তির স্তোত্র পাঠের মধ্য দিয়ে বেগম জিয়ার আরোগ্য কামনা করা হয়।

অর্পণ কুমার সাহা বলেন, “রাজনীতি ছাড়াও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাঁর সুস্থতা কামনা করেছি। অসুস্থতার সঙ্গে তিনি দীর্ঘদিন লড়াই করছেন, তাঁর দ্রুত সুস্থ হয়ে উঠুক-এটাই আমাদের প্রার্থনা।”

প্রার্থনায় অংশ নেওয়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের এক যুবক বলেন, “অসুস্থ মানুষের জন্য ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই। মানবতার জায়গা থেকে আমরা এ প্রার্থনায় অংশ নিয়েছি।”

আয়োজক যুবদল নেতারা জানান, দেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বেগম জিয়ার সুস্থতা জাতির সার্বিক কল্যাণের সঙ্গেও জড়িত। তাই তাঁর সুচিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য তারা সব ধর্মের মানুষের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় একধরনের সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন-সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়তে এবং মানবিক মূল্যবোধ ধরে রাখতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

এবার পদ্মা সেতু হয়ে আম নিয়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন

অবৈধ সম্পদ অর্জন: সেলিম খানের ফের আগাম জামিন আবেদন

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

রাজশাহীতে সেই অবরুদ্ধ আ. লীগ নেতাকে বাবার জিম্মায় ছাড়লো পুলিশ

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’

আ.লীগ নেতাদের প্রভাবের খেসারত দিচ্ছেন শিক্ষকরা বিধিবর্হিভুত উপজেলা থেকে বদলী নিয়ে নগরীতে চাকরি করছেন শতাধিক শিক্ষক

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

বাগমারায় বটগাছে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী