বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৪, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী কোর্ট স্টেশন মোড় বর্তমানে অবৈধ সবজি ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের দখলে পরিণত হওয়ায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। প্রতিদিনই পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, বেড়ে যাচ্ছে দুর্ঘটনাও। বাজার ইজারাদারদের সহযোগিতায় গড়ে ওঠা এই অঘোষিত কাঁচাবাজার দীর্ঘদিন ধরেই চলমান থাকলেও প্রশাসনিক তৎপরতার অভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

পথচারীদের অভিযোগ, মোড়ে ট্রাফিক ব্যবস্থার দুরবস্থা এবং প্রশাসনের উদাসীনতার কারণেই যানজট এখন নিত্যদিনের সঙ্গী। শাহাদত নামের এক স্কুল শিক্ষক বলেন, “রাস্তা দখল করে বাজার বসিয়ে ইজারা আদায় করছে এক শ্রেণির প্রভাবশালী মহল। প্রশাসনের নজরদারি না থাকায় প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে, আর দুর্ঘটনার ঝুঁকিও ভয়াবহভাবে বেড়েছে।”

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী জানান, অবৈধ বাজার উচ্ছেদে ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আজ সন্ধ্যায় বাজার কমিটিকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে—অবৈধ কাঁচাবাজারটি অন্যত্র সরিয়ে নিতে। রিকশা স্ট্যান্ডের বিষয়টি ট্রাফিক বিভাগ দেখবে।”
তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করলে আগামীকাল থেকেই অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে কোর্ট স্টেশন মোড় আবারও স্বাভাবিক চলাচলের উপযোগী হয়ে উঠবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জনতা ব্যাংকের উদ্যোগে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে দেনার দায়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে

দোকান দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল