Monday , 1 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রতিবেদক
sonynews
September 1, 2025 1:22 pm

অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত করা হয় এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া কামনা করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে রুয়েটের প্রশাসনিক ভবনে আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্টাররা। দিবসটি উপলক্ষে রুয়েট মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্ভাবনী পোস্টার প্রেজেন্টেশনেরও আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত