বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডাকাতের সর্দারসহ ১০ জন গ্রেফতার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল:
রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার ডাকু আউয়ালসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

সোমবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-৫ এর একটি বিশেষ দল।

র‍্যাব-৫ জানায়, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত দলের সর্দার মো. আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫) এবং তার সহযোগী মো. সম্রাট (৩৮)। এছাড়া ছিনতাই ও চাঁদাবাজ চক্রের মূলহোতা ও সক্রিয় সদস্যদের মধ্যে রয়েছে— মো. শান্ত ইসলাম (২২), মো. জিসান হোসেন (২৩), মো. মাইন হোসেন আলিফ (১৯), মো. শাকিল খান (২৩), মো. নাইম ইসলাম (২৫), মো. শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), মো. আকাশ হোসেন (২৩), মো. সোহাগ আলী (২৮) ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মো. জীবন ইসলাম (১৬)।

র‍্যাব-৫ এর সদস্যরা অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে। এর মধ্যে রয়েছে—৪টি মোবাইল ফোন,
৪টি মানিব্যাগ, নগদ ১,৬৪৫ টাকা,
১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ডাকু আউয়াল ও সম্রাটের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়া বাকি গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও মাদক, ছিনতাই ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ছিনতাইকারী হিসেবে পরিচিত এই চক্র দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের গ্রেফতার করায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে র‍্যাব।

র‍্যাব-৫ জানায়, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান চলমান থাকবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, হাইওয়েতে যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দূর্গাপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত: ঢাকায় রেফার্ড

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা শিক্ষার্থীরা

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

রাজাবাড়ি সরকারি খামারে পানির দরে বিক্রি ৩৭টি গরু

যানবাহন সংকটের শঙ্কায় রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা আগেই ঢাকায়

নারীর নিরাপত্তায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

নারীর নিরাপত্তায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ

ফ্রান্স সফর প্রসঙ্গে প্রকৃত তথ্য জানালো রাসিক