Tuesday , 17 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
March 17, 2026 1:49 pm

রাজশাহী প্রতিনিধি:  পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর পরিচালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবীব অপু, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন ও যুগ্ম সম্পাদক ওমর ফারুক।
এতে অন্যদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, আরইউজের সাবেক সভাপতি সরদার আব্দুর রহমান, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আরইউজের কোষাধ্যক্ষ সম্পাদক হাবিল উদ্দিন হাবিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে দেনার দায়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ৩৭ লক্ষ টাকার সহায়তা

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করার হুসিয়ারি রিজভীর

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আটক

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

গ্রাহকের ৬৬ লাখ টাকা আত্মসাৎ: রাজশাহীর সেই পোস্টমাস্টার জেলে