• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

গ্রাহকের ৬৬ লাখ টাকা আত্মসাৎ: রাজশাহীর সেই পোস্টমাস্টার জেলে

প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৪

গ্রাহকের ৬৬ লাখ টাকা আত্মসাৎ: রাজশাহীর সেই পোস্টমাস্টার জেলে

ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের স্থায়ী আমানতের (এফডিআর) ৬৫,৯৬,৫৪০ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

পাশ বহির মাধ্যমে আমানতকারীদের জমাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান না করে সম্পুর্ণ আত্মসাত করেছেন তিনি। এঘটনায় কাটাখালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রাজশাহী সদর পোস্টমাস্টার কার্যালয়ের পরিদর্শক মো. মাহফুজুর রহমান বাদি হয়ে এ মামলাটি করেন।

ওই পোস্টমাস্টারের নাম মোঃ হাসিনুর রহমান (৬০)। তিনি রাজশাহী জিপিও এর হিসাবভুক্ত পোস্টাল বিভাগের আওতাধীন কাটাখালি শ্যামপুর উপ-ডাকঘরের সাব পোস্টমস্টার। কাটাখালি থানাধীন বেলঘরিয়া এলাকার মৃত মোঃ হাবিবুর রহমানের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, পোস্টমাস্টার মোঃ হাসিনুর রহমান, কাটাখালী বাজারস্থ শ্যামপুর পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার হিসেবে তার দায়িত্বকালীন সময়ে আনুমানিক ২৫ জানুয়ারী, ২০০৪ সাল হতে ১৬ জানুয়ারী, ২০২৪ সাল পর্যন্ত সময়কালের মধ্যে সরকারী সীল ও রেকর্ডপত্র ব্যবহার করে গ্রহকদের কাছ থেকে আমানতের উদ্দেশ্যে জমাকৃত টাকা গ্রহণ করে শুধুমাত্র পাস বহিতে উল্লেখ করে এবং বিভাগীয় অন্য কোন রেকর্ডপত্রে কোন তথ্য লিপিবদ্ধ  না করে ও সংশ্লিষ্ট হিসাব অফিসে হিসাব প্রেরণ না করে, নিজ জিম্মায় রেখে ব্যাক্তিগত কাজে ব্যয় করে আত্মসাত করেছেন।

আত্মসাতের বিষয়টি পোস্টমাস্টার হাসিনুর রহমান তিনি নিজেই স্বীকার করেছেন বলে জানিয়েছেন পরিদর্শক মাহফুজুর রহমান। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি দুপুরে কাটাখালি পোস্ট অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসিনুর রহমান গ্রেফতারের ১১ দিন পর মঙ্গলবার (০৫ ফেব্রয়ারি) বিষয়টি সামনে আসে।

ওইদিন হাসিনুর রহমানের বাসা থেকে ১৪৬টি সাধারণ ও মেয়াদি পাশ বইসহ তিনটি ল্যাপটপ উদ্ধার করে থানা পুলিশ ও পোস্টমাস্টার কার্যালয়ের কর্মকর্তারা বলে জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আয়ব আলী।

তিনি বলেন, উদ্ধারকৃত পাশ বইয়ে উদ্ঘাটিত টাকার পরিমান ৬৫,৯৬,৫৪০ টাকা যা আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে।

পোস্টমাস্টার কার্যালয় সুত্রে জানা গেছে, আত্মসাৎকৃত টাকা বিভিন্ন গ্রাহকের নিকট হতে আমানত হিসেবে গ্রহণ করা হতো এবং  সরকারী পাশ বইয়ে টাকার পরিমান উল্লেখ করে সীল সহি দিয়ে আমানতকারীদেরকে ফেরত দিলেও টাকাগুলো কোষাগারে জমা দিতেননা হাসিনুর রহমান। পরবর্তীতে এফডিআরের মিয়াদ সম্পুর্ণ হওয়ার পর গ্রাহকরা তাদের টাকা উত্তলনের জন্য পোস্ট অফিসে গেলে হাসিনুর রহমান চালাকি করে তাদের পাশ বই নিজের হেফাজতে নিতেন।

কাটাখালি মাসকাটা দিঘী এলাকার ভুক্তভোগী রুবিনা ও তার স্বামী বজলুর রহমান তিন বছর মিয়াদী ১০ লাখ ৫০ হাজার টাকা শ্যামপুর পোস্ট অফিসে এফডিআর করেছিলেন। রুবিনার মেয়াদ সম্পুর্ণ হয় ২০২৩ সালের নভেম্বর মাসে এবং বজলুর রহমানের মেয়াদ সম্পুর্ণ হয় ২০২৩ সালের ফেব্রয়ারি মাসে। তাদের লভ্যাংশ সহ ১৩,৭০,০০০ টাকা পাওয়ার কথা ছিলো। এ টাকা উত্তলন করতে গেলে তাদের হাত থেকে পাশ বই নিয়ে নেয় হাসিনুর রহমান এবাদেও যেসকল গ্রাহকের মিয়াদ সম্পুর্ণ হয়েছে তাদের সকলের কাছ থেকে সরকারি পাশ বই সংগ্রহ করে বাসায় নিয়ে যায়। এবং গ্রাহকদের  আশ্বস্ত করে বইগুলো সদর অফিসে যাচাই-বাছাই চলছে আপনাদের পাওনাকৃত টাকা প্রদান করতে একটু সময় লাগবে।

সহকারী পোস্টমাস্টার জেনারেল (কল্যাণ) মো. আলী আশরাফ বলেন, ইতোমধ্যে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল সার্কেলের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটি কর্তৃক তদন্ত কার্যক্রম সম্পাদিত হবার পর আত্মসাতকৃত টাকার পরিমান ও গ্রাহকের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।

এব্যাপারে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, জুলাই ২০২৩ থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত অফিসটির কপি অব এসও একাউন্টে অতিরিক্ত অর্থ হাতে রাখার বিষয়টি যাচাইকালে উল্লেখিত আত্মসাতের ঘটনাটি দৃষ্টিগোচর হয় কর্তৃপক্ষের ।

ঘটনাটি সম্পর্কে গ্রাহক মোসাঃ ঝরনা বেগম (৪১), এফডি ৭৪২২৭, মোসাঃ রুবিনা বেগম (৪০), এফডি-৫৩৯০২, মোঃ বজলুর রহমান (৫২), এফডি-৫৭৪১৬, মোসাঃ মালেকা বেগম (৬৫), এফডি-৭৩৩২৩, মোঃ মফিজ উদ্দিন (৬৫), এফডি-৪৬৬৬১, রাজশাহীগণ-সহ অন্যান্য গ্রাহকদের আমানতকৃত টাকা আত্মসাতের বিষয়টি বিস্তারিত জানেন।

ওসি বলেন, পোস্ট অফিসে আমানতকারীদের আত্মসাৎ করা টাকা উদ্ধারের চেস্টা চলছে বলেও জানান তিনি।

https://www.youtube.com/watch?v=AI2R1NT2S3E&t=16s

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:০৭
নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:০৭
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:০৭
সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:০৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮