Sunday , 25 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

প্রতিবেদক
সনি নিউজ
September 25, 2022 7:42 pm
শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের পরিবারের দায়িত্ব নিয়েছে বিএনপি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শাওনের বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত শাওনের পরিবারকে শান্তনা দেওয়ার পাশাপাশি তাদের পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওনের রেখে যাওয়া শিশু সন্তান ও তার স্ত্রীর খোঁজ-খবর নেন এবং যতদিন তার সন্তান প্রাপ্তবয়স্ক না হবে ততদিন তার লেখাপড়াসহ সকল দায়িত্ব গ্রহন করেন।

এসময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ও দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম উপস্থিত ছিলেন।

এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে বুধবার মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে গুলিতে যুবদল নেতা শাওন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শাওনের মৃত্যু হয়।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেশী দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে উসকানি দিচ্ছে

রাজশাহীতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মচারীর বাড়িতে হামলা

রাজশাহী নগরীতে পৃথক পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৬

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এমপি আয়েনের

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৩৩ জন গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর একই পরিবারের চার জন নিহত

বড় জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, রাজশাহীতে ১০ জুয়াড়ি আটক

নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি মিলন

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর