রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এমপি আয়েনের

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য নৌকার টিকিট পাননি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পরপর দুইবারের সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিন। তাই মনোনয়নপত্র তুলেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
কিন্তু শেষতক তিনি নির্বাচনে থাকছেন না। নৌকার বিরুদ্ধে নির্বাচন যন্ত্রণায়, যে জন্য সরে দাঁড়াচ্ছেন। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন তিনি।

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে আয়েন উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, সারা জীবন নৌকাকে জেতানোর জন্য কাজ করেছেন। তাই এখন নৌকার বিপক্ষে ভোট করা তার জন্য কষ্ট ও যন্ত্রণাদায়ক। তাই এবার ভোট করতে পারবেন না।

তাহলে কেন মনোনয়নপত্র তুললেন? প্রশ্নের উত্তরে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, মনোনয়ন না পেয়ে রাজশাহী আসার পর দেখেন বিমানবন্দরে হাজার হাজার কর্মী-সমর্থক। কাউকে ডাকেননি, তারা নিজেরাই এসেছিলেন। তাকে কাছে পেয়ে কান্নাকাটি শুরু করলেন। আবেগে তিনিও চোখের পানি ফেলেছেন। মনোনয়ন না পেলেও মানুষের এই ভালোবাসা ছিল তার জন্য বড় পাওয়া। সবাইকে সান্ত্বনা দিতেই বলেছিলেন, তারা চাইলে নির্বাচনে অংশ নেবেন। কিন্তু মন থেকে সেটা বলেননি।

তিনি বলেন, মনোনয়ন তুলেই ঢাকা চলে গিয়েছিলাম। এক সপ্তাহ পরে রাজশাহী আসি। নির্বাচন করলে তো কর্মসূচি চালিয়ে যেতাম। কিন্তু সেটা করিনি। এই সময়ের মধ্যে আমার অতি ঘনিষ্ঠদের বলেছি নৌকার জন্য কাজ করতে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তারা সবাই মিলে নৌকার জয় এনে নেত্রীকে উপহার দেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন পড়াশোনা শেষ করে ঠিকাদারি করতেন। ২০১৪ সালের নির্বাচনে দলের মনোনয়নে প্রথমবার এই আসনের সংসদ সদস্য হন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নৌকার টিকিট পান।

রাজশাহী-৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি ২০১৮ সালের নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন এ আসনে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শব-ই-বরাত উপলক্ষে রাজশাহীতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর পেয়াজির মোড় থেকে ৩কেজি গাজা উদ্ধার, গ্রেফতার ১

নগরীতে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহীতে যৌন নির্যাতনের শিকার গৃহকর্মী, জেলা প্রশাসকের কাছে আশ্রয় চেয়ে চিঠি

রাজশাহীতে যৌন নির্যাতনের শিকার গৃহকর্মী, জেলা প্রশাসকের কাছে আশ্রয় চেয়ে চিঠি

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

রাজশাহীতে সাড়ে সাত বিঘায় গড়ে উঠল শ্রদ্ধা, সেবা ও ভালোবাসার ঠিকানা