মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কেমন আছে কদমতলা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ

ফজলুল করিম ফারাজী

ভূপেন্দ্র, কদমতলা কি এখনো আছে?
নাকি শুধু সাঁটলিপির ওই মানচিত্রটাই পড়ে আছে?

শুনেছিলাম সতেরোর বন্যা নাকি খুব ভেঙেছে,
ধরলার গর্জনে নাকি মানুষ জীবন নিয়ে পালিয়েছে?

আচ্ছা, সে বছর ওই মরা নদীটার অত রাগ উঠেছিল কেন?
কেন নিজের রাগে—
সহজ-সরল মানুষগুলোর বুকের পাঁজর ভাঙছিল—বলতে পারো?
ওই বছর ধরলার দু’কূলেই কেন আঁছড়ে পড়েছিল
আহাজারি আর কান্নার ঢেউ—বলতে পারো ভূপেন্দ্র?

ক’দিন পরে তো ঠিকই ডাকাতটা শান্ত হলো,
অথচ বাপ-দাদার ভিটেমাটি আঁকড়ে ধরা কদমতলা হলো বাস্তুহারা।

শুনেছি তমিজ ফারাজী নেই,
হামুদ্দি ব্যাপারি গত হয়েছে কতকাল।
গ্যাস ব্যাপারির সেই চরও নাকি নেই;
তাহলে তিন গ্রামের মানুষ কোথায় ঘুমায়—
কোথায় বিচার খোঁজে, বলতে পারো?
ব্যাপারিরা তো দুনিয়ার কত মানুষের বিচার করতো
ওর বিচার কেন করেনি?

ভূপেন্দ্র, তুমিই বা কোথায় আছো, কেমন আছো
কেমন আছে তোমার ওই আকাশ সমান শিমুল গাছ;
খোঁজ রাখো! নাকি বয়সের ভারে সব ভুলে গেছো?

আচ্ছা, বড় মাঠে কি এখনো সাত গ্রামের মানুষ আসে;
নেঙলার বাজার, নয়ার হাট, ভেলুর বাজার
সপ্তাহে এখনো কি দু’দিন বসে?

মনে পড়ে ভূপেন্দ্র,
কত বছর তাবুজের মেলা দেখা হয় না;
কুড়ার পাড়ে এখনো কি ওই মেলা বসে?
গিদালের ভিটায় কি লাঠি খেলা জমে;
জারিগান, পালাগানে বেগমগঞ্জের ছুকরিরা কি আজো নাচে?

কদম দৌড়ের ঘোড়া খেলা দেখার বড় শখ জাগে ভূপেন্দ্র—
আচ্ছা, ঘোড়া নাজিরের সাদা ঘোড়াটা কি এখনো আছে;
জানো কি কিছু?
নাকি কদম দৌড়ে দৌড়াতে দৌড়াতে তুমিও ক্লান্ত হয়ে
কদমতলার দুঃখ গোনো কুড়িগ্রামের ধরলা নদীর বাঁকে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মামলা থেকে অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

রাজশাহী নগরীতে ডিবির সহায়তায় হারানো শিশু ফিরে পেল মা

রাবির পরিবহন মার্কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ কর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ  

নগরীতে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মী নিহত: ড. মাওলানা কেরামত আলীর শোক

বিএনপির দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না’ খায়রুজ্জামান লিটন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিলেন আরডিএ চেয়ারম্যান