মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ডিবির সহায়তায় হারানো শিশু ফিরে পেল মা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৭, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৩ বছর বয়সী তাসফিয়াকে ফিরে পেয়েছে তার মা। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা লাবনী। শিশুটি কুস্টিয়া জেলার ভেড়ামারা থানার ফয়জুল্লাপুর গ্রামের নীলচাঁদের মেয়ে।

আরএমপি পুলিশের মুখপাত্র মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, ডিবি অফিসের সামনে একটি শিশু কান্নাকাটি করছিল। এ সময় পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান শিশুটিকে কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারে না। তখন তিনি শিশুটিকে ডিবি অফিসে নিয়ে যান। সেখানে তাঁর সাথে বন্ধসুলভ আচরণ করে কান্নাকাটির কারণ জানতে চান। তখন ৩ বছর বয়সী শিশু জানায়, তার নাম তাসফিয়া। তার বাবা নীলচাঁদ। সে তার মায়ের সাথে ডাক্তার দেখানোর জন্য রাজশাহীতে এসেছিলো। তার মাকে হারিয়ে ফেলেছে।

এরপর ডিবি পুলিশ শিশুটির মায়ের সন্ধানের জন্য আরএমপি ও রাজশাহী জেলা কন্ট্রোল রুমকে অবহিত করেন। এছাড়াও ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারদের বিষয়টি জানান। এর পাশাপাশি তারা শিশুটির মাকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। অবশেষে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ শিশুটির মা লাবনী খুঁজে পায়।

হারিয়ে যাওয়া শিশুটির মা লাবনী জানান, আজ ১৭ অক্টোবর তার মেয়ে তাসফিয়াকে সাথে নিয়ে তার মায়ের চিকিৎসার জন্য রাজশাহীর একটি ক্লিনিকে আসেন। সেখানে লাবনী তার মেয়ে তাসফিয়াকে বসিয়ে রেখে বাথরুমে যান। বাথরুম থেকে ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা তাকে খুজতে থাকেন। পরে আরএমপি পুলিশের সহায়তায় মেয়েকে ফিরে পান।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নাম-ঠিকানা যাচাই পূর্বক শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। হারানো শিশুটিকে ফিরে পেয়ে মা লাবনী আক্তার অত্যন্ত আনন্দিত। তিনিসহ তার নিকট আত্মীয়রা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও উদ্ধারের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্ব হবে’

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শবে বরাত ও রাসুল (সা.)

পাবনায় কাজের সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

পাবনায় কাজের সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা

রাজশাহীতে পারিবারিক নির্যাতনের শিকার কর কর্মকর্তা, রামেকে ভর্তি

রাজশাহীতে রেলওয়ে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়