বুধবার , ১১ জুন ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল আড়াই ঘন্টা বন্ধ ছিলো

প্রতিবেদক
sonynews
জুন ১১, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে এলাকাবাসীর রেলপথ অবরোধের ফলে আড়াই ঘন্টা রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বুধবার (১১ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি সকাল সাড়ে ৮টার দিকে রেল কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার করা হয়। অবরোধকারীরা বলেছে, এর মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামি ২০ জুন আবারো রেলপথ অবরোধ করবে তারা।

অবরোধকারীরা যে সকল ট্রেনের যাত্রাবিরতি চায়-
সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা+রাজশাহী রুট)।
বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি রুট)।
সাগরদাঁড়ি এক্সপ্রেস (রাজশাহী-খুলনা রুট)।
ঢালারচর এক্সপ্রেস (রাজশাহী-পাবনা রুট)।

উল্লেখ্য, ১৯২৯ সালে স্থাপিত নন্দনগাছী স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় ২০১৫ সালের শেষ দিকে। যখন স্টেশনটি চালু ছিলো, তখন এখানে স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টম্যান, পয়েন্টসম্যান, গেটম্যানসহ ১২ জন কর্মরত ছিলেন। বর্তমানে এখানে শুধু দুটি লোকাল ট্রেন থামে। আর পোর্টম্যান পদে মাত্র একজন কর্মরত আছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

চলন্ত বাসে ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ

বাঘায় বিয়ের ১১ দিন পর গৃহবধূর আত্মহত্যা

দুর্গৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত র‌্যাব-৫

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সভাপতি-সেক্রেটারি হলেন যারা

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই’র তুষার, কাকলী, তাসু প্যানেল পরিচিতি সভা

বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন

রাজশাহী মহানগরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার