• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১২:৫৭

রাজশাহী নগরীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে গত আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল মেহেদী হাসান ওরফে হিমেল। তিনি রাজশাহীর বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। বর্তমানে রাজশাহী মহানগরে বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের মালোপাড়া এলাকার একটি রেস্তোরাঁর সামনে থেকে মেহেদীকে ধরেন কিছু শিক্ষার্থী। এ সময় তাকে মারধর করা হয়। মোবাইল চেক করে তাকে আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে দেখা যায়। পরে রিকশায় করে তাকে নগরের বোয়ালিয়া থানায় নিয়ে যান শিক্ষার্থীরা।

সেখানে ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহিম। তিনি জানান, মেহেদী শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি। রাজশাহীতে মাঝে মাঝেই ওই রেস্তোরাঁয় বসে মেহেদীসহ ছাত্রলীগের কয়েকজন নিয়মিত বৈঠক করতেন। খবর পেয়ে রাতে তারা সেখানে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে মেহেদীকে তারা ধরে ফেলেন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার একটি মামলা তিনি তদন্ত করছেন। সেই মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮