শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ১৮৪ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১৮৪ বোতল ফেনসিডিল-সহ ২জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার দুপুর ১টায় গোদাগাড়ী থানাধীন আমতলা (খাসমহল) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ বাড়ীনগর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে সান মোহাম্মদ (৪০) ও একই গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে মোঃ আবুল খায়ের আল-আমিন (২৪)।

শুক্রবার বিকালে র‌্যাব-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত