বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর জাকার্তার ইসলামিক সেন্টার মসজিদে বুধবার এক অগ্নিকাণ্ডে মসজিদটির বিশাল গম্বুজ ভেঙ্গে পড়েছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।

এএফপি থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধূসর ধোঁয়া গম্বুজটিকে গ্রাস করছে। বিস্তীর্ণ আগুনের শিখা মসজিদের গম্বুজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এর কিছুক্ষণ পরেই মসজিদটির গম্বুজ ভেঙ্গে পড়ে।

মসজিদটি সংস্কারের কাজ চলার সময়ে এই অগ্নিকাণ্ড ঘটে। শ্রমিকরা ঘটনা দেখতে পেয়ে সরে পড়েন।

জাকার্তার ভারপ্রাপ্ত গভর্নর হেরু বুদি হার্তোনো বৃহস্পতিবার মেট্রো টিভিকে বলেন, ‘আমরা সংস্কার কাজ চালিয়ে যাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যাতে শিগগিরই মসজিদটি আবার ব্যবহার করতে পারি।’

পুলিশ বলছে, শ্রমিকরা গম্বুজের জন্য পানিরোধী পর্দা কাটতে গিয়ে স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত।

আগুন লাগার ঘটনায় চার নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন