রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাছের মানুষ অসুস্থ, হাসপাতালেই কাজের মিটিং সারলেন পরীমণি

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২২, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: এমনিতেই বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। এরই মাঝে এক বার হাসপাতাল আর বাড়ি করতে হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকে। কিছু দিন আগেই তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। অসুস্থতার খবর নিজেই সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন নায়িকা। ছেলেকে নিয়ে বেশ অনেক দিন হাসপাতালেই কাটাতে হয়েছিল তাঁকে। আবারও হাসপাতাল আর ঘর করতে হচ্ছে নায়িকাকে। একা হাতে ছেলে রাজ্যকে যেমন সামলাচ্ছেন অভিনেত্রী। তেমনই পরিবারের পুরো দায়িত্বই তাঁর কাঁধে। অসুস্থ হয়ে পড়েছেন তাঁর দাদু। ফলে খুবই চিন্তায় পরীমণি। বেশ কিছু ছবি পোস্ট করলেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। হাসপাতালেই তাই করতে হচ্ছে আগামী নতুন কাজের মিটিংও। এরই মধ্যে অনেকের অনুরোধ থাকে তাঁর ছোট্ট ছেলেকে দেখারও। তাই সকলের অনুরোধ রাখতে হাসপাতাল থেকেই বেশ কিছু ছবি পোস্ট করলেন পরী।

নায়িকা লেখেন, “কতগুলো দিন শুধু হাসপাতাল আর বাড়ি করছি আমরা। দু’দিন আগে জ্বর নিয়ে আমি ভর্তি হলাম হাসপাতালে। এখন আবার আমার দাদু অসুস্থ। তাই তাঁকে দেখাশোনা করতে হচ্ছে। এরই মধ্যে অনেকে আমার ছেলেকে দেখার অনুরোধ জানাচ্ছেন। তাই হাসপাতাল থেকেই বেশ কিছু ছবি তুললাম। শুধু তাই নয়, হাসপাতালের বারান্দায় বসে নতুন কাজের একটা মিটিংও সেরে ফেলেছি। কী কাজ? সেটা পরে সবাইকে জানাব।”

কিছু দিন আগে প্রকাশ্যে আসে পরী এবং তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজের আইনি বিচ্ছেদের কথা। তাঁদের দাম্পত্য কলহ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। আপাতত ছেলেকে ভাল মানুষ করাই একমাত্র লক্ষ্য পরীমণির।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান

ভুয়া ছাত্রলীগ নেতা পরিচয়ে নির্বাচন পর্যবেক্ষক বিএমডিএ’র বনি

রাজশাহী নগরীতে ডিবির সহায়তায় হারানো শিশু ফিরে পেল মা

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

চারদিন ধরে ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রাজশাহীতে

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক হলেন নারী

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা, আতঙ্কে পরিবার

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু