সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে এক হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৬, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
রাজশাহীতে এক হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহবুব রহমান: রাজশাহী জেলার চারঘাটে ১০২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ পারভেজ রানা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার ৫ মার্চ রাত পৌনে ১০টার সময় চারঘাট থানাধীন হলিদাগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১০২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।  গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী চারঘাট থানার হলিদাগাছী জাগিরপাড়া এলাকার মোঃ ইমরান মেম্বারের ছেলে।

সোমবার র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাসুদ পারভেজ রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী