মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোক্তা অধিকারের অভিযান, রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ
ভোক্তা অধিকারের অভিযান, রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোহনগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাগমারা থানা পুলিশ তাদের সহযোগিতা করেন।

জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রইস মুদি দোকান চিনি অতিরিক্ত মজুদ রাখা ও বেশী দাম বিক্রি করায় ৫ হাজার টাকা, একই অপরাধে বিপ্লব মুদি দোকানকে ৫ হাজার টাকা, মিঠু মুদি দোকানকে দাম বেশী রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করা করায় ৬ হাজার টাকা, অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরী করায় জান্নাত হোটেলকে ১ হাজার টাকা এবং বিষাক্ত রং ব্যবহার করে পণ্য উৎপাদন করায় মোস্তফা চা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান অব্যহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলী জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

রাজশাহীতে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল

রাজশাহীতে অস্থির সবজির বাজার, দাম বেড়েছে মাছ, মাংসের

চারঘাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্ব হবে’

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১, জাল নোট উদ্ধার ​রাজশাহী

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ ও আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার