রাজশাহী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাজশাহীর সোনাদিঘি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লিরা।
দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।


















