বুধবার , ২১ জুন ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইসিকে বিশ্বাস করে এজেন্টই দেননি জাকের পার্টির মেয়র প্রার্থী

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২১, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনকে (ইসি) বিশ্বাস করে কেন্দ্রে কোনো পোলিং এজেন্টই দেননি জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মেয়র প্রার্থী লতিফ আনোয়ার। তিনি বলেন, ফল যাই হোক, তা মেনে নেব।

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ইভিএম জটিলতা এবং বৃষ্টির কারণে রাজশাহীর কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ও ভোটগ্রহণের হার কম। বেলা ১১টার দিকে অপেক্ষাকৃত বেশি ভোটার কেন্দ্রে আসতে শুরু করেন। এরপরই বৃষ্টি শুরু হয়।

জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের হেতমখাঁ গোরস্থান এলাকায় থাকা মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন দুপুর ১২টার দিকে। ভোট দেওয়ার পর কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, পরিবেশ ও পরিস্থিতি ভালো আছে।

কেন্দ্রে পোলিং এজেন্ট না দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, ইসিকে বিশ্বাস করে কোনো পোলিং এজেন্ট দিইনি। আমি দেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাস করতে চাই। আর এই কারণেই কোনো পোলিং এজেন্ট দিইনি।

আরেক প্রশ্নের জবাবে লতিফ আনোয়ার বলেন, বাংলাদেশের জনগণকে আমি বিশ্বাস করি। এই বিশ্বাস দেখিয়েই ভালোবাসা নিতে চাই। জাকের পার্টির কোনো কর্মী সংকট নেই। কেউ যদি মনে করেন, জাকের পার্টি নরম, তাহলে তিনি ভুল করবেন। কারণ আমাদের প্রচুর সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সারা দেশেই আছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গভীর সমুদ্রে অজানা সন্ধান অক্টোপাসের-সংসার

রাজশাহী কেন্দীয় উদ্যানে রাসিক প্রশাসকের বৃক্ষরোপণ

রাজশাহীতে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৬৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

তন্বীর সম্মানে পদ ছেড়ে দিল প্যানেলগুলো

রাজশাহী নগরীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর