মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে পোড়ানো হলো কৃষকের শ্যালোমেশিন, আবাদ অনিশ্চিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের দুটি শ্যালোমেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১৬ বিঘা জমির ধান আবাদ হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ইসরাইল। যুগান্তর

ইসরাইলের বাড়ি দিয়াড় মানিকচক গ্রামে। অভিযোগে একই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে বাক্কার, আসাদুল, আবদুল কুদ্দুস, আসাদুলের ছেলে সাদিকুল ইসলাম, আশাউল ও আবদুল কুদ্দুসের ছেলে কবির ওরফে কটা, দবির, শরিফুল ইসলাম ভুট্টু, আরিফ এবং জয়নালের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জমিতে থাকা দুটি শ্যালোমেশিনে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন কৃষক ইসরাইল।

অভিযোগে বলা হয়, দিয়াড় মানিকচক মৌজার ৩৪০৪, ৩৪০৬, ৩৪০৭ ও ৩৪০২ নম্বর আরএস দাগের ২ দশমিক ৬৫ একর জমি কিনে দীর্ঘদিন ধরেই ভোগদখল করছেন ইসরাইল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে অভিযুক্তরা জাল দালিল করে এ জমি দখলের চেষ্টা করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তারা দফায় দফায় জমিগুলো দখলের চেষ্টা করে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার ভোরে তারা জমিতে থাকা দুটি শ্যালোমেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

কৃষক ইসরাইল জানান, শ্যালোমেশিন দুটির মাধ্যমে তার নিজের এবং অন্যের মিলিয়ে মোট ১৬ বিঘা জমি চাষাবাদ হয়। তাদের জমিগুলোতে ধানচাষ করা হয়েছে। ধানগাছ এখন ছোট। প্রতিনিয়ত সেচ দিতে হচ্ছে। শ্যালোমেশিন দুটি পুড়িয়ে দেওয়ায় সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ১৬ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে বলেও জানান ইসরাইল।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জয়নাল বলেন, তারা জমির দিকে যাননি। কে বা কারা শ্যালোমেশিন পুড়িয়েছে তা তিনি জানেন না। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকালে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাকার ব্যাগ নিয়ে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় আ.লীগ নেতা লিমন!

রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনা ও সবচেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে: ভয়েস অফ আমেরিকা

বিপদে বন্ধুকে আশ্রয় দিয়ে বউ হারালেন যুবক!

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ২৮৭৬ টাকা