সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ভাঙা লাইন মেরামত করে ঢাকা ছুটল সিল্কসিটি

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে রেললাইন ভাঙার কারণে এক ঘণ্টা ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইনটি মেরামতের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার চারঘাটের আড়ানী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকার উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস ও পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশনের অদূরে থেমে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে খালাসিরা কাজ করছিল। এসময় তারা রেললাইন ভাঙা দেখতে পায়। এরপরে লাল নিশান উড়িয়ে দুপাশের ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ফলে সিল্কসিটি এক্সপ্রেস ও ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের অদূরে থেমে যায়। পরে এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় রেললাইনটি পুনরায় মেরামত করা সম্ভব হয়। এরপর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে আড়ানী স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল। কিন্তু রেললাইন ভাঙার কারণে ট্রেনটি থেমে ছিল। এর আগে রেললাইনে কাজ করা খালাসিরা রেললাইনটি ভাঙ্গা দেখে নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেয়। এদিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিও আড়ানী স্টেশনের অদূরে থেমেছিল।

রাজশাহী রেলস্টেশন মাস্টার আব্দুল করিম বলেন, রেললাইন ভাঙ্গা দেখে সেখানে কাজ করা খালাসিরা ট্রেন থামিয়ে দেয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ

লার্ক কোম্পানির কীটনাশকে পেঁয়াজখেত নস্ট ? 

শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ: রাজশাহী নিউ গভ. কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ