মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে কর্মরত ব্যাংকারদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

প্রতিবেদক
সনি নিউজ
মে ৯, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ব্যাংকার্সদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমাদের লক্ষ্য রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা। রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি আছে। সেগুলো করতে চাই। এছাড়া পদ্মাচরে রিভার সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নৌ রুট চালু, রাজশাহী-কলকাতা বাস ও ট্রেন যোগাযোগ চালু করে রাজশাহীর অর্থনীতিকে গতিশীল করতে চাই। আপনারা জানেন ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দ প্রদান করা হবে। সেখানে নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। রাজশাহী অঞ্চলে অর্থ বিনিয়োগে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান রাসিক মেয়র।

সভা মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহীর জিএম মীর হাসান মোহাঃ জাহিদ, জনতা ব্যাংকের রাজশাহীর জিএম (ইনচার্জ) জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার, রূপালী ব্যাংকের জিএম ফকরুল হাসান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জিএম শওকত শহিদুল ইসলাম, জিএম মাকসুদা নাসরিন, ইউসিবি ও প্রাইম ব্যাংকের সাবেক জোনাল হেড সেলিম রেজা খান, ইসলামী ব্যাংকের আরএম মিজানুর রহমান মিজি। এছাড়া অগ্রণী ব্যাংক নগর ভবন শাখার ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমিন সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য দেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্কুলছাত্রের ব্যাগে মিলল কনডম, অতঃপর…

রাজশাহী নগরীতে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার 

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ক্ষমতা ধরে রাখতেই জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ড: জাতিসংঘ

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

রাজশাহীতে বিয়ের দাবিতে ৫ দিন থেকে অনশন কলেজ ছাত্রীর

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন