Monday , 24 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এমপি এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রতিবেদক
সনি নিউজ
July 24, 2023 7:13 am

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। একটি বেসকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এনামুল হককে শিবিরের সাবেক সভাপতি বলায় এই মামলা করেছেন তিনি।

রোববার সকালে সংসদ সদস্য এনামুল হক নিজেই বাদী হয়ে ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় মামলার আবেদন করেন। এমপি এনামুল হকের পক্ষে সাইবার আদালতে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

মামলার এজাহারে এনামুল হক অভিযোগ করেছেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’ এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ায় ব্যাপকমাত্রায় মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ করেছেন বাগমারা আওয়ামী লীগ সভাপতি এমপি এনামুল হক।

তিনি বলেন, মানহানি ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা করেছি। আদালত মামলাটি গ্রহণ করেছেন। আমি আসামির নামে ওয়ারেন্ট ইস্যুর দাবি করেছি। আদালত যেহেতু মামলাটি গ্রহণ করেছেন, তাই ওয়ারেন্ট অথবা মামলাটির তদন্ত দেবেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আদর্শহীন ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে। এনামুল হক আজকে আওয়ামী লীগের এমপি, কিন্তু অতীতে কি ছিলেন? আমি যা দেখেছি, যা জানি তাই বলেছি। এজন্য আমার নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করব।’

উল্লেখ্য, ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত ওই টকশোতে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য এনামুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন।

এতে তিনি বলেন, শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে তার কাছেও এসেছিলেন। আর মনসুর রহমান এমপি বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন’।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে রুয়েটে নেসকো’র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

আরএমপির অভিযানে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাসিনা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইডেন প্রশাসন

রাজশাহীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: কথিত ‘এসপি দম্পতির’ বিরুদ্ধে অভিযোগ 

নিকৃষ্ট-লোভী-বেইমান ছাড়া কেউ সরকারের সঙ্গী হয়নি: রিজভী

ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি

রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, অসুস্থ কর্মীর চিকিৎসায় ৩ লাখ টাকার সহায়তা

নিষিদ্ধ সংগঠনের মিছিল: আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন

হিজড়া সেজে চাঁদাবাজি, নারী সেজে সর্বস্ব লুট!