বুধবার , ৩১ মে ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মে ৩১, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে তৃতীয় শ্রেণীর এক স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার নগরীর ভদ্রা জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ।

গ্রেফতারকৃতর নাম হেলাল উদ্দিন (৩২)। সে চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার মৃত জব্বারের ছেলে।

নগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, তিনি বলেন, ভদ্রা জামালপুর এলাকার তৃতীয় শ্রেণীর ১১ বছর বয়সী এক স্কুলছাত্রী প্রতিদিন ডিআইবি মসজিদ সংলগ্ন লম্পট হেলালের টেইলার্সের সামনে দিয়ে স্কুলে যাতায়াত করত। গত ২৯ মে সোমবার দুপুর আড়াইটায় ওই ছাত্রী খাবার কেনার জন্য হেলালের টেইলার্সের সামনে দিয়ে যাচ্ছিল।

এসময় হেলাল ওই শিশুকে ফুসলিয়ে টেইলার্সের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশু চিৎকার করলে তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং বিষয়টি গোপন রাখতে বলে। সে বাড়িতে গিলে তার মা তার পায়জামায় রক্তের দাগ দেখতে পান এবং এর কারণ জানতে চায়। তখন মেয়েটি কান্না শুরু করে ও তার মাকে সব জানায়।

পরবর্তীতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান এবং বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শিশুটির বাবার চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন