রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে -দুলু

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৮, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতেও পারছে না আবার বমি করতেও পারছে না। ফলে মোদি সরকারের বদ হজম হয়েছে। তাই তাদের দেশের তথা কথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সকল মানুষের
বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছড়ানো দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে। বাংলাদেশে কোন রকম সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটলেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর সেসব মিডিয়ায় হাজির হয়ে নিজের জন্মভুমির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। নিজের দেশকে ছোট করতে এই দোসরদের একটু লজ্জাও হচ্ছে না। তারা মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নিজের দেশকে ছোট করছে। দুলু বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা নব্বই দশক থেকে বলে
আসছিলাম শেখ হাসিনা দেশের ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এটা এখন
দেশের মানুষের কাছে পানির মতো পরিস্কার। ১৬ বছরের শাসনে হাসিনা দেশকে ভারতের অঙ্গ
রাজ্যে পরিণত করেছে। যার জন্য বাংলাদেশের ছাত্রজনতার বিজয় মেনে নিতে ভারতের কষ্ট
হচ্ছে। তারা শেখ হাসিনার শোকে কাতর হয়ে পড়ছে। রোববার বিকেলে জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।
জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম ও ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর শহর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল
মামুন, বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া,
সদস্য সচিব আলী আকবর, সদস্য লিয়াকত আলী আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই
তালুকদার ডালিম, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহক আলী,
বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান, জেলা আইনজীবি সমিতির
সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান
আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, আব্দুস সালাম মোল্লা
ও শামসুল আলম রনি বক্তব্য রাখেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিংকি বেগম পলাতক

সংসদ নির্বাচনের ব্যয় দাঁড়াচ্ছে সোয়া ২ হাজার কোটি টাকা

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

রাবি শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

রাবি শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

নির্বাচনে সহিংসতার শঙ্কা নেই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার চালকের মৃত্যু

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশালের পিরোজপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিএডিসি কর্মকর্তার আলুবীজ দূর্নীতি, সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠিত

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’