মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সতীর্থকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররাও ফিক্সিং সংক্রান্ত অপরাধের দায়ে নিষিদ্ধ হয়েছেন।

মোহাম্মদ আশরাফুল

২০১৩ সালে দেশের ক্রিকেটে সে সময়ের জ্বলজ্বলে নাম মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ পাতানোর সে অভিযোগ পরে স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চান তিনি। তাতে অবশ্য পার পাননি। তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে ক্রিকেটে নিজের হারানো সাম্রাজ্য আর ফিরে পাননি আশরাফুল। এখন ক্রিকেট খেলা ছেড়ে বরং বিশ্লেষক এবং কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তিনি।

সাকিব আল হাসান

তর্কসাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তার বিরুদ্ধে সরাসরি ফিক্সিংয়ের অভিযোগ ওঠেনি, তবে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত না করায় এক বছরের জন্য নিষিদ্ধ হতে হয় তাকে।

২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরেছেন। জাতীয় দলেও পরে নিয়মিত-ই খেলেছেন।

নাসির হোসেন

বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ নাসির হোসেন। নানা ঘটনায় বরাবরই খবরের শিরোনাম হয় তার নাম, যার বেশিরভাগই অবশ্য নেতিবাচক কারণে। নাসিরের বিরুদ্ধে ২০২৩ সালের নভেম্বরে দুর্নীতির অভিযোগ করেছিল আইসিসি।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও সেটি ব্যাহত হয়—এমন জানিয়েছিল আইসিসি। নাসিরসহ আটজনের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ।

গত বছর জানুয়ারিতে শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি। শাস্তির শর্ত পূরণ করতে পারলে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে নাসির ফিরতে পারবেন বলে জানায় আইসিসি।

সোহেলি আক্তার

এবার ফিক্সিংয়ের জেরে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নারী ক্রিকেটার সোহেলি আক্তার। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিজে দলে না থাকলেও স্কোয়াডের এক সদস্যকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। তার বিরুদ্ধে দীর্ঘ দুই বছর তদন্ত করে আইসিসির দুর্নীতিবিরোধী সংস্থা। তাদের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেলিকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টাকা খেয়ে বায়াস্ট হয়ে প্রশ্ন কর; রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি ফারুক চৌধুরী

রাজশাহীতে র‌্যাব সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে দুই বস্তা ফেন্সিডিল সহ গ্রেফতার ২

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা

রাজশাহীতে হাটের টেন্ডার বাক্স দখলে সংঘর্ষ, ছুড়িকাঘাত সহ আহত ৩