বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আমি যৌন শিকারী নই, আমি একজন ‘যৌন অপরাধী’,” ২০১১ সালে নিউ ইয়র্ক পোস্টকে বলেছিলেন জেফরি এপস্টিন। “এটি একজন খুনি আর একজন বেগেল (এক ধরনের বেকারি পণ্য) চোরের মধ্যে পার্থক্য।”

জামিনের সুযোগ ছাড়াই যৌন অপরাধের অভিযোগে বিচারের জন্য অপেক্ষারত অবস্থায়, ২০১৯ সালের ১০ই অগাস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান এপস্টিন।

একজন অপ্রাপ্তবয়স্ককে যৌনকর্মে বাধ্য করা সংক্রান্ত ঘটনায় যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল জেফরি এপস্টিনকে।

তার বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি “বিশাল নেটওয়ার্ক” চালানোর অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

গত বছরের নভেম্বরে, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টকে অনুমোদন করে। এরপর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল স্বাক্ষর করেন যাতে বিচার বিভাগকে ১৯শে ডিসেম্বরের মধ্যে এপস্টিনের বিরুদ্ধে সংঘটিত ফৌজদারি তদন্তের সমস্ত নথি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।

গত ৩০শে জানুয়ারি, মার্কিন বিচার বিভাগ ৩০ লক্ষেরও বেশি নথি প্রকাশ করে। একটি ফুটেজে দেখা যায়, যখন এপস্টিনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি নিজেকে শয়তান মনে করেন কি না, তিনি উত্তরে বলছেন, “আমার একটা ভালো আয়না আছে”।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সম্পূর্ণ ভিডিও ফাইলটিতে তাকে একজন সাক্ষাৎকার গ্রহীতার প্রশ্নের মুখোমুখি হতে দেখা গেছে। যদিও কে প্রশ্ন করছে, কখন এবং কেন এই ফুটেজটি ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন যে “একটি অত্যন্ত বিস্তৃত নথি সনাক্তকরণ এবং পর্যালোচনা প্রক্রিয়ার” এসব নথিপত্র প্রকাশ করা হয়েছে।

কিন্তু কিছু বিরোধী ডেমোক্র্যাটসহ অনেকেই বলছেন যে যথাযথ যুক্তি দেখানো ছাড়াই বহু নথিপত্র আটকে রেখেছে মার্কিন বিচার বিভাগ।

মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক এখন পর্যন্ত জনসাধারণের জন্য প্রকাশিত তথ্য এপস্টিনের জীবন ও তার ক্ষমতাশালী চক্র সম্পর্কে অনেকটাই আলোকপাত করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাতের আধারে সিটি হাট এলাকায় ককটেল বিস্ফোরণ

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর সপুরায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রথম দিনে তিনটি পদে চারজনের মনোনয়নপত্র সংগ্রহ আরটিজেএর নির্বাচনে

মওলানা ভাসানীর নিঃস্বার্থ ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে

মওলানা ভাসানীর নিঃস্বার্থ ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে

প্রথম ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

দুর্গাপুরে নির্বাচনি সরঞ্জাম গেছে ৬৭ কেন্দ্রে