• রাজশাহী, বাংলাদেশ
  • ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে পুকুরে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মৃ*ত্যু

প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ২:৪৮

রাজশাহী নগরীতে পুকুরে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভার সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থান জামে মসজিদ পুকুরে গোসল করতে নেমে ১৫ বছর বয়সী এক অষ্টম শ্রেণির ছাত্র পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর আনুমানিক একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ছাত্রের নাম রাফসান রাব্বি। সে রাজশাহী অগ্রণী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং নগরীর উপরভদ্রা এলাকার বাসিন্দা। তার পিতা শফিকুল ইসলাম। রাব্বি ওই এলাকায় পরিবারের একমাত্র ছেলে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাফসান রাব্বি তার কয়েকজন বন্ধুর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থান জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় কিছুক্ষণ পর তার আর পানির উপরে দেখা মেলেনি। এরপর বন্ধুদের চেষ্টায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সে পানিতে ডুবে মারা গেছে।

এই দুর্ঘটনায় রাফসানের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করেছেন। একমাত্র পুত্রের আকস্মিক চলে যাওয়ায় পরিবারের সদস্যরা নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয়রা মসজিদ পুকুরের আশেপাশে সুরক্ষার ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮