• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সনি নিউজ / ৩২৭ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের
সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

অনলাইন ডেস্ক: তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিক নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৩২ বছর।

ওমর ফারুক বিশালের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মামুন।

মামুন জানান, ‘এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওয়ানা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।’

নরসিংদীর ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কয়েক বছর ধরে গান লিখছিলেন ওমর ফারুক বিশাল। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, বাংলাদেশের তাহসান, মিনার, এফ এ সুমন, জয় শাহরিয়ার, সাব্বির নাসির, পারভেজ সাজ্জাদ, তানজীব সারোয়ার, প্রত্যয় খানসহ আরও অনেকেই তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। বিশালের কথায় সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম তোমাকে’, ‘দমে দমে’, ‘আধা’ গানগুলো জনপ্রিয়তা পায়।

গান লেখার পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন ওমর ফারুক বিশাল। সবশেষ নিউজজি২৪.কম-এ কর্মরত ছিলেন তিনি। এর আগে কাজ করেছেন বাংলা নিউজ, সমকাল ও যায় যায় দিনে। বিশালের অকাল প্রয়াণে শোক জানিয়েছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’। শোক জানাচ্ছেন আরও অনেকে।

সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে নরসিংদীর দুকন্ধি গামের নিজ বাড়িতে বিশালের জানাজা অনুষ্টিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category