সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৭, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভারত সরকার কর্তৃক সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদানকৃত কার্ডিয়াক এ্যাম্বুলেন্স নগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পরিপ্রেক্ষিতে মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।

কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরী নম্বরসমূহ হচ্ছে- রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. মো. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর: ০১৭৪০-৯৮৭৬৯০। মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) ডা. মো. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন, মোবাইল নম্বর: ০১৭৬৩-৭৪৬১৬৭। প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) মো. জাকির হোসেন, মোবাইল নম্বর: ০১৭২৭-১৪৪৪৯৫, হটলাইন নম্বর: ০১৭৫৮-৯০১৯০৩ এবং ১৬১০৫। উল্লেখিত নম্বরসমূহে যোগাযোগ করে নীতিমালা অনুযায়ী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন মহানগরবাসী।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি

প্রধান শিক্ষিকার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক ব্যক্তির দুই বছর কারাদন্ড

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

আরেক ভারতীয় কৌতুক অভিনেতার মৃত্যু

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

প্রাণ আরএফএল’র যাত্রা শুরু টিউবওয়েল থেকে

রাজশাহী নগরীতে পবিত্র আশুরা পালন

বন্ধের পর আবার শুরু হয়েছে নগরীর বিশালাকার জলাশয়! 

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

রাজশাহীর ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি হাবীবা