বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
sonynews
মে ২২, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোবাইলসহ ১ চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি নাম মো: শহিদ (২৩)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মো: খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিল।
এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৮ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি শহিদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদ জানায় যে, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন