বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাজুস রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২২, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
বাজুস রাজশাহী জেলা শাখা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

  1.  ইফতেখার আলম বিশাল: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার দ্বী-বার্ষিক নির্বাচনকে ঘিরে পরিচালক পদে আলোচনার শীর্ষে রয়েছেন রাজশাহী জুয়েলার্স সমিতির সাবেক দপ্তর সম্পাদক নাজিরুল ইসলাম মিঠূ।

আগামি ১৯ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার দ্বী-বার্ষিক নির্বাচন । শুকুমার, মোখলেছুর ও অপু প্যানেলে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজিরুল ইসলাম মিঠু। নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে রাজশাহী জেলা শাখার সমিতির সর্বস্তরের নেতাকর্মীরা।

সেই সঙ্গে নির্বচনে পরিচালক পদকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রাজশাহী সাহেব বাজার স্বর্ণকার পট্টিতে প্রায় প্রতিটি সদস্যদের মাঝে নাজিরুল ইসলাম মিঠুর নাম মুখে মুখে শুনা যাচ্ছে। আনিকা জুয়েলার্সের মালিক ও অ্যাসোসিয়েশন সদস্য এহেসানুল হক ডালিম বলেন, মিঠু একজন প্রতিভাবান সংগঠক এবং যোগ্যতা সম্পুর্ন ছেলে। শতভাগ আশা করা যায় তিনি নির্বাচিত হবেন। স্বর্ণ ব্যবসায়ী করিম উদ্দিন বলেন, পরিচালক পদে নাজিরুল ইসলাম মিঠু সবার উর্ধে। সে বিপুল ভোটে বিজয় হবে বলে আমি মনে করি। স্বর্ণ ব্যবসায়ী তাপস কুমার মন্ডল বলেন, সদস্যদের যে কোনো সমস্যায় সবার আগে মিঠুকে আমরা পাই। শুধু সমস্যাই না সৎ পরামর্শ দিয়েও আমাদের সহযোগিতা করেন নাজিরুল ইসলাম মিঠু। এছাড়া রাজশাহী জেলা শাখার ৯৫ শতাংশ সদস্য নাজিরুল ইসলাম মিঠুকে তাদের পাশে চাই বলে ব্যক্ত করেন তিনি।

রাজশাহী জেলা শাখার দ্বী-বার্ষিক নির্বাচনে পরিচালক প্রার্থী নাজিরুল ইসলাম মিঠু বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি জনাব, সায়েম সুবহান আনভির স্বর্ণ শিল্পকে শিল্পে রুপান্তি করে আন্তর্জাতিক বজায় রেখে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহন করেছেন। তার অনুপ্রেরণায় রাজশাহী স্বর্ণ শিল্পকে তথা স্বর্ণ ব্যাবসাকে মান উন্নয়ন ও ভোক্তার অধিকার নিশ্চিৎ করা-সহ যাবতীয় নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাওয়াই আমার একমাত্র অঙ্গিকার।

নজিরুল ইসলাম মিঠু বলেন,এর পূর্বে সমিতির দপ্তর সম্পাদক পদে দ্বায়ীত্ব পালনকালে মহানগর ও জেলার প্রতিটি থানায় সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আগামিতেও পাশে থেকে কাজ করে যেতে চাই। সর্বপরি মহানগর ও জেলা শাখার সকল সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। সেই সাথে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে ব্যাক্ত করেন মিঠু।

সনি বাংলা ডট কম/ইআবি 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়াগামী ট্রলারডুবি আরও এক শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

রাজশাহীতে ভারতীয় ভিসা অফিস থেকে দালাল চক্রের সদস্য গ্রেফতার

বিএমএসএস মহানগর কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল।

উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

হাসিনা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইডেন প্রশাসন

সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মানজালের সীমাহীন দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

চন্দ্রিমায় ছুরিকাঘাতে ছাত্র হত্যা: পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

এবার পদ্মা সেতু হয়ে আম নিয়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন