মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে দুই চিকিৎসককে হত্যার একদিন না যেতেই আরও এক চিকিৎসককে পিটিয়ে জখম

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২৩ ৫:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় রাজু আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর তালাইমারি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই চিকিৎসকের চেম্বারে হামলা চালায়।

আহত চিকিৎসক রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী ডা. উম্মে কাউসার জাহান।
তিনি জানান, তার স্বামী ডা. রাজু কাজ শেষে ক্লিনিক থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ডা. রাজুর চেম্বারে প্রবেশ করে লঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট করেন। তার চেম্বারে ভাঙচুরও চালায় দুর্বৃত্তরা। হামলায় ডা. রাজু মাথা এবং কোমরে আঘাত পান।

সংশ্লিষ্টরা জানান, ডা. রাজু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ডা. রাজুর ওপর হামলার ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রোববার রাতে মাত্র চার ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ এবং পল্লী চিকিৎসক এরশাদ আলী দুলাল দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন। দুই চিকিৎসকের খুনের ঘটনায় মহানগরীর রাজপাড়া এবং চন্দ্রিমা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

বিএসএফের তথ্যের পর নড়েচড়ে বসে বিজিবি: সীমান্ত পেরিয়ে ২০০ গরু, পরে জরিমানা নিয়ে প্রশ্ন

টাইগারদের জয় নিয়ে ‘ঢিলেমি’-র অভিযোগে তোলপাড়

প্রাণ আরএফএল’র যাত্রা শুরু টিউবওয়েল থেকে

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ-২০২৫

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে লাখ টাকা ছিনিয়ে নিলেও মামলা নেয়নি ওসি

মধুমাস জ্যৈষ্ঠ না আসতেই রাজশাহীর বাজারে লিচু!

পবায় আ’লীগের বিপক্ষে প্রার্থী হওয়ায় জেবর ও মাসুমকে দল থেকে বহিষ্কার

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন রমিজ, কেড়ে নিলেন ফোন