Monday , 17 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে

প্রতিবেদক
sonynews
March 17, 2025 10:45 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল হক (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা। রোববার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনামুল হকের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার কাপাশিয়া তালুকদারপাড়া গ্রামে। তবে তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বৌ বাজার হাদির মোড় এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর পরিবারও একই এলাকার ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান জানান, শনিবার বিকেলে বাড়িতেই একাই ছিল ওই শিশু। এ সময় এনামুল হক তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুর চিৎকারে লোকজন এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ওসি জানান, এ ব্যাপারে রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মৌগাছি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিচার প্রার্থীর ওপর হামলা!

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা সংস্কার করল স্কুলশিক্ষার্থীরা

বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে

রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: এএইচএম খায়রুজ্জামান লিটন

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা